উত্তরদিনাজপুর

দুস্থ গরীব মহিলাদের স্বনির্ভর করতে হস্তশিল্পের প্রশিক্ষণ

পিছিয়ে পরা এলাকার দুস্থ গরীব মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহন করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থা। রায়গঞ্জের উকিলপাড়ার বস্তি এলাকার অপেক্ষাকৃত দুস্থ ও গরীব মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হস্তশিল্পের প্রশীক্ষন কর্মসূচীর উদ্বোধন করল ওই সংস্থা। যার নাম " সৃজনী "। এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্প সদন বিভাগের চারজন প্রশীক্ষক এইসব মহিলাদের হস্তশিল্পের মধ্য দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির প্রশীক্ষন দেওয়ার কাজ শুরু করলেন। পরবর্তীতে এই মহিলাদের তৈরি করা সামগ্রী " সৃজনী "-র মাধ্যমে বাজারে বিক্রি করার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। লাভের সম্পূর্ণ টাকা স্বনির্ভর মহিলাদের হাতেই তুলে দেওয়া হবে। এইভাবেই রায়গঞ্জের পিছিয়ে পরা এলাকার দুস্থ ও গরীব মহিলাদের স্বনির্ভর করার মধ্য দিয়ে সমাজের আর্থ ও সামাজিক উন্নয়ন করতে চান বলে দাবি করলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার মৃনাল কান্তি সিংহ।